গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata জ্বালানি সাশ্রয় করুন! বার্তা দিলেন রাজ্যপাল

    জ্বালানি সাশ্রয় করুন! বার্তা দিলেন রাজ্যপাল

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। একটি বিবৃতি দিয়ে রাজ্যের বাসিন্দাদের জ্বালানি সাশ্রয় করার আহ্বান জানিয়েছেন তিনি।
    গণপরিবহণ ব্যবহার করার আর্জি জানিয়েছেন। একই ভাবে আপাতত সোনা না-কেনার আর্জি জানিয়েছেন রাজ্যপাল। এর পাশাপাশি যেখানে সম্ভব, সেখানে ভার্চুয়াল মাধ্যমে কাজ চালানোর আর্জি জানিয়েছেন তিনি পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশবাসীকে কৃচ্ছ্রসাধনের বার্তা দিয়েছেন।
    জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্তও নিয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর দেখানো পথে হেঁটে কনভয়ে গাড়ির সংখ্যা কমাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।