৩ জুন খুলছে স্কুল, পঠন-পাঠন চালু ১০ 

0
259
School opens on June 3 reading starts at 10
School opens on June 3 reading starts at 10

নির্বাচন পরবর্তী প্রক্রিয়া এবং গণনার জন্য পিছোচ্ছে স্কুলের পঠন-পাঠন। এহেন পরিস্থিতিতে গরমের ছুটির পর আগামী ৩ জুন রাজ্যে খুলতে চলেছে স্কুল।

কিন্তু পঠন-পাঠন শুরু হবে ১০ জুন। তবে ৩ জুন থেকেই স্কুলে আসতে হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে শিক্ষা দফতর। সোমবার শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন সোমবার থেকেই স্কুলে যেতে হবে। যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে। তীব্র দাবদাহের জেরে ২২ এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দফতর। সেই ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দফতর।