গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গে রাজ্য নয়, তৃণমূল কংগ্রেস সরকার : শমীক 

    পশ্চিমবঙ্গে রাজ্য নয়, তৃণমূল কংগ্রেস সরকার : শমীক 

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এইবার মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, আর ২০২৬-এ বিরোধী দলনেত্রী হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হবে। মেট্রো অনুষ্ঠান বয়কট করা প্রসঙ্গে এভাবেই খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
    তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেসের সরকার চলে। কিন্তু কেন্দ্রে বিজেপি কিংবা এনডিএ-র সরকার চলে না, সেখানে চলে ভারত সরকার। আর সেকারনেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়মাফিক মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ২২ অগাস্টের মেট্রো উদ্বোধনে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করার কারণেই অনুষ্ঠানে যাচ্ছেন না। এবং সর্বক্ষেত্রে বিরোধিতা বজায় রাখছেন।
    শমীকের আরও মন্তব্য, রাজ্যে কোনও সরকারি অনুষ্ঠানে বিজেপির বিধায়কদের আমন্ত্রণ জানানো হয় না। কারণ প্রশাসনের বৈঠক গুলো তৃণমূলের সভায় পরিণত হয়েছে।