গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata মিছিল করতে চেয়ে কোর্টে কালীঘাট তৃণমূল 

    মিছিল করতে চেয়ে কোর্টে কালীঘাট তৃণমূল 

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    মিছিল করতে চেয়ে এ বার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। বুধবার তারা একটি মিছিল করতে চাইছে। ওই মিছিলে থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু পুলিশ ওই মিছিলের জন্য অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের।

    এ অবস্থায় মঙ্গলবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে কালীঘাট তৃণমূল।  মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্ট। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন মমতা বন্দোপাধ্যায় । কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন ‌প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাধা টপকে, ব্যারিকেড টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা বন্দোপাধ্যায়  এবং তাঁর সঙ্গী-অনুগামীরা। সোমবার দুপুরে মমতা বন্দোপাধ্যপায়ের তরফে বারুইপুরে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার কালীঘাট তৃণমূল যে মিছিল করতে চাইছে, তা বারুইপুর কাণ্ডের প্রতিবাদেই কি না, সেটি প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

    মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুলিশ মিছিলের জন্য অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি।