
মাথাপিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে ১৫টা রাজ্য। নববর্ষে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মাথাপিছু আয় কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল আর এন রবি।
তাঁর দাবি ১৯৮০-তে জনপ্রতি আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের ওপরে ছিল মাত্র ৪টি রাজ্য। তাঁর দাবি মাথাপিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে ১৫টি রাজ্য। আগে যেখানে জাতীয় পুঁজিতে পশ্চিমবঙ্গের অংশ ছিল ১০.৫ শতাংশ। সেখানে এখন তা কমে হয়েছে মাত্র ৫ শতাংশ। তরুণ প্রজন্মের উদ্দেশে বলেছেন পরিবর্তনের অংশ হওয়াই আসল। এর আগে নববর্ষের সকালে রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যপাল। এদিকে নাম না করে ইসলামপুরের সভা থেকে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিয়ে বলেছেন বাংলার লাটসাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন। তিনি বলেছেন একটা বিবৃতি দেওয়া হয়েছে। নববর্ষে বাংলার মানুষকে অভিনন্দন শুভেচ্ছা না জানিয়ে তাঁকে গালিও দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন আগে তো অশান্তি হত না। এখন কেন অশান্তি হচ্ছে। এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আচরণ।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এখন তাঁর হাতে আইনশৃঙ্খলা নেই। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের কাছে রয়েছে। সবাইকে ভয় দেখাচ্ছে বলছে বার্নল-বোরোলিন দিয়ে দেবে।









