হার নিয়ে কংগ্রেসের তদন্তে বাদ পশ্চিমবঙ্গ 

0
163
West Bengal left out of Congress probe on loss
West Bengal left out of Congress probe on loss
লোকসভা নির্বাচনে আট রাজ্যে খারাপ ফলের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস। কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ।
জানা গিয়েছে, খারাপ ফলের কারণ খুঁজতে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কর্নাটক ও তেলঙ্গানাতে কমিটি গঠন করা হয়েছে। শেষের তিনটি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও লোকসভায় ফল ভাল হয়নি। দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ডের মধ্যে শুধু ছত্তীসগঢ়ে কংগ্রেস একটি আসনে জিতেছে। মধ্যপ্রদেশের জন্য তিন কমিটির মাথায় পৃথ্বীরাজ চহ্বাণ, ছত্তীসগঢ়ের কমিটির মাথায় বীরাপ্পা মইলি, ওড়িশায় অজয় মাকেন, কর্নাটকে মধুসূদন মিস্ত্রি, তেলঙ্গানায় পি জে কুরিয়েন ও দিল্লি-উত্তরাখণ্ড-হিমাচলের কমিটির মাথায় পি এল পুনিয়াকে রাখা হয়েছে।