
উন্নয়নে রাজ্য এগোলো আরও ১৮ গুণ। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশের পর সাংবাদিক বৈঠকে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থ অপদেষ্টা অমিত মিত্র।
তিনি দাবি করেছেন রাজ্য সরকার এফআরবিএম-র নিয়ম মেনে চলে। যে আর্থিক শৃঙ্খলা কেন্দ্রও মানে না। বামেদের রেখে যাওয়া দেনার আড়াই লাখ কোটি সুদে আসলে প্রতিশোধের কথা জানিয়েছেন অমিত মিত্র। এরপর মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ২ লাখ কোটি টাকা। সেটা দিলে রাজ্য আরও এগিয়ে যাবে। অমিত মিত্র দাবি করেছেন রাজ্যের নিজস্ব কর আদায়ের অঙ্ক ৬ গুণ বাড়াতে সক্ষম হয়েছে সরকার।
তাঁর কথায় বাম আমলের সঙ্গে তুলনা টানলে পরিকাঠামো উন্নয়নে রাজ্য এগিয়েছে সাড়ে ১৮ গুণ। কৃষি ও গ্রামীণ উন্নয়নে রাজ্যের অগ্রগতি উল্লেখযোগ্য বলে দাবি করেছেন অমিত মিত্র।




