গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় ইন্টারভিউয়ে বেরিয়ে বদ্রিনাথে পাইনবনে মিলল যুবকের দেহ

    কলকাতায় ইন্টারভিউয়ে বেরিয়ে বদ্রিনাথে পাইনবনে মিলল যুবকের দেহ

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতায় চাকরির ইন্টারভিউ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ৯ দিন পর উত্তরাখণ্ডের বদ্রিনাথে পাইনবনে উদ্ধার হয়েছে দুর্গাপুরের প্রীতম মজুমদারের ঝুলন্ত দেহ।
    দু’দিন ধরে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না প্রীতমের সঙ্গে। দেহ উদ্ধারের পর ওখানকার পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জানা গিয়েছে দুর্গাপুরের বি জোনের এডিশন এলাকার বাসিন্দা বছর ২৭-র প্রীতম মজুমদার চাকরির ইন্টারভিউ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রীতমের বাবা-মায়ের ২০০৮-এ বিবাহবিচ্ছেদ হয়। বাবা বায়ুসেনার প্রাক্তন কর্মী। বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি ফের বিয়ে করে গুজরাটে থাকেন। প্রীতমের মা পূর্ণিমা মজুমদার এনআইটির হস্টেলের সুপারভাইজার। দীর্ঘদিন ধরেই অসন্তু। বাবা-মায়ের বিচ্ছেদের পর দুর্গাপুরে মামার বাড়িতেই ভাই-বোন-মাকে নিয়ে থাকতেন প্রীতম। স্থানীয় একটি কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। বিভিন্ন সময় চাকরি করলেও কোনওটাই স্থায়ী হয়নি। এরইমধ্যে ইন্টারভিউ আছে বলে ৪ তারিখ দুর্গাপুরের বাড়ি ছেড়েছিলেন। ১১ তারিখ প্রীতম মামার সঙ্গে শেষবার কথা বলে। মঙ্গলবার উত্তরাখণ্ডের জোশিপঠ থানার পুলিশ প্রীতমের মামাকে ফোন করে মৃত্যুর খবর জানায়।
    তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট করেনি। খবর পেয়েই উত্তরাখণ্ডে রওনা হয়েছে প্রীতমের পরিবার।