গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata ‘গ্লোবাল দুর্গাপুজো’, উদ্যোগী রাজ্য

    ‘গ্লোবাল দুর্গাপুজো’, উদ্যোগী রাজ্য

    0
    26
    ছবি সৌজন্যে :ফেসবুক
    দুর্গাপুজোকে গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য। এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।
    তিনি বলেছেন সারা বিশ্বের মানুষের কাছে গ্লোবাল দুর্গাপুজো হিসেবে যাতে তুলে ধরা যায় সেজন্য প্রবাসে পুজো উদ্যোক্তাদের যুক্ত করা হচ্ছে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সহযোগিতায় এই কাজ এগোবে। পাহাড়ের পাশাপাশি সুন্দরবনকে নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ। সুন্দরবনের ইকো সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যুরিজমের ডেভালপমেন্ট করা হবে। রাজ্যের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও পর্যটক বান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ও পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এই বৈঠকে পর্যটন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
    পর্যটনের সঙ্গে যুক্ত সব স্টেক হোল্ডারদের সঙ্গে মতামত বিনিময় করেছেন মন্ত্রী। পাশাপাশি ৫টি পলিসিও স্টেক হোল্ডাদের দেওয়া হয়েছে।