ঘুমপাড়ানি গুলি জিনতকে, বাঘবন্দিতে কালঘাম ছুটছে বনদফতরের

0
1443
ছবি সৌজন্যে : নিজস্ব
ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি জিনতকে। গুলি বাঘিনীর শরীরে বিঁধেছে কিনা তাও স্পষ্ট নয়। প্রায় এক সপ্তাহ ধরে জিনতকে ধরতে কার্যত ল্যাজেগোবরে হতে হচ্ছে বনদফতরের কর্মীদের।
ইতিমধ্যেই ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে বাঁকুড়ায় অবস্থান করছে জিনত। শনিবার সকালে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডিবি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনত। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই তৎপর হয় বনদফতর। এরপরেই ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে জিনতকে কাবু করার চেষ্টা করা হয়। কিন্তু তারপরে জিনত কোথায় লুকিয়েছে তার কোনও খোঁজ নেই। বনকর্মীরা মনে করছেন রানিবাঁধের পুড্ডির বারুনিয়া ও গোসাঁইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যেই রয়েছে বাঘিনী।
এরইমধ্যে সন্ধে নেমে আসায় জঙ্গলের চারপাশ জাল দিয়ে ঘিরে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। যাতে বাঘিনী জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করলেও তাঁকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা যায়।