
একদিকে বেহালা, অন্যদিকে চুঁচুড়া। রাজ্যের দুই প্রান্তে কর্তব্য পালন করতে গিয়ে মার খেল পুলিশ।
বেহালায় ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে সিগন্যাল ভাঙায় ছেলের বাইক আটকানোয় বাবা এসে মেরে গিয়েছে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে। এমনকি ট্রাফিক সার্জেন্টের বডি ক্যামেরা এবং বাইকের চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশকে মারধরের অভিযোগে ছেলেকে গ্রেফতার করা গেলেও পালিয়ে গিয়েছে বাবা। এর আগে চুঁচুড়া হাসপাতালের সামনে আইন রক্ষা করতে গিয়ে মার খেতে হয়েছিল পুলিশকে। হাসপাতাল রোডে হেলমেট ছাড়া বাইক আরোহীকে ধরার পর উত্তেজনা ছড়ায়। বাইক আরোহীর সঙ্গীরা এসে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিশকে চড় মারারও অভিযোগ উঠেছে।
পুলিশ মার খেলেও আশপাশের কেউই বাঁচাতে আসেনি। এই ঘটনায় এক মহিলা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।





