গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ভোট হিংসায় ৩ সপ্তাহে রিপোর্ট, বলল হাইকোর্ট

    ভোট হিংসায় ৩ সপ্তাহে রিপোর্ট, বলল হাইকোর্ট

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় আগামী ৩ সপ্তাহের মধ্যে পুলিশকে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট-র প্রধান বিচারপতি সুজয় পাল। যদিও, হাইকোর্টের এই রায়কে নিজেদের নৈতিক জয় বলে দেখছে বিরোধীদল তৃণমূল কংগ্রেস।

    তৃণমূলের দায়ের করা মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে পুলিশকে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট দিতে হবে। পরের ২ সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে মামলা কারীরা। তবে পুলিশকে সতর্ক করে আদালতের বক্তব্য, ভোট পরবর্তী হিংসায় কারও দোকান বা বাড়ি ভাঙা হলে বা কাউকে বাড়ি ছাড়া করা হলে তাঁদের বাড়ি ফেরানোর ও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশকে।আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশ এই বিষয়ে হলফনামা দেবে বলেও উল্লেখ করা হয়েছে আদালতের রায়ে।

    এদিন সাংবাদিকদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ভোট-পরবর্তী হিংসার কারণে যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের সসম্মানে এবং সুরক্ষিতভাবে বাড়ি ফেরাতে হবে। আর এই দায়িত্ব পালনে পুলিশ যদি কোনওরকম গাফিলতি করে, তবে ফল হবে মারাত্মক।