গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk পশ্চিমবঙ্গ চিকিৎসকদের জন্য নিরাপদ নয় : আরডিএ 

    পশ্চিমবঙ্গ চিকিৎসকদের জন্য নিরাপদ নয় : আরডিএ 

    0
    178
    পশ্চিমবঙ্গ চিকিৎসকদের জন্য নিরাপদ নয়। আর জি কর-কাণ্ডের আবহে দাবি করেছে দিল্লির জুনিয়র ডাক্তারদের সংগঠন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।শুধুমাত্র রাজ্য নয় আর জি কর-কাণ্ডে প্রতিবাদ উত্তাল গোটা দেশে।
    এই আবহে সোমবার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গে আন্দোলন জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর সঙ্গে দিল্লি প্রেস ক্লাবে যৌথ সাংবাদিক বৈঠক করেছে। সেখানে চিকিৎসক সুবর্ণ গোস্বামী সিবিআইয়ের আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দ্রুত শাস্তির দাবি করেছেন। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের এই মর্মান্তিক ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়।গোটা রাজ্যের সংগঠিত দুর্নীতির ফল এই অপরাধ। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গেও আর জি কর-কাণ্ডকে তুলনা করেছেন তাঁরা। বলেছেন, পশ্চিমবঙ্গে তথা দেশের বহু রাজ্যে ডাক্তারেরা নিরাপদ নন। কারণ এই ব্যবস্থা চললে আগামীদিনে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে তাঁকে হত্যা করাও হতে পারে। প্রশাসনকে এই বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা।