গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata পুলিশে রদবদল, স্যান্ডো গেঞ্জিকাণ্ডের দ্যুতিমান নতুন দায়িত্বে

    পুলিশে রদবদল, স্যান্ডো গেঞ্জিকাণ্ডের দ্যুতিমান নতুন দায়িত্বে

    0
    53
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোটের মুখে আবারও বড়সড় রদবদল রাজ্য পুলিশে। তিন মাস পর পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর। পাশাপাশি নতুন দায়িত্ব দেওয়া হল কোচবিহারের স্যান্ডো গেঞ্জি বিতর্কে জড়িয়ে পড়া সেই দ্যুতিমান ভট্টাচার্যকে।

    কালীপুজোর রাতে স্যান্ডো গেঞ্জি পরে বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠেছিল তদকালীন কোচবিহারের এসপি দ্যুতিমানের বিরুদ্ধে। বিতর্ক শুরু হতেই তাঁকে ৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট পদে পাঠানো হয়। এবার তাঁকেই ব্যারাকপুরের ডিসি সাউথ পদে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ২৭নভেম্বর রাজ্য পুলিশে রদবদল করা হয়েছিল। বদল করা হয়েছিল ১০ পুলিশ সুপারকে। এবার ২৩ টি রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে। হাওডড়ার ডিসি ট্রাফিক থেকে অসীম খানকে সরিয়ে ব্যারাকপুরের ডিসি নর্থ পদে পাঠানো হয়েছে।

    দার্জিলিংয়ের গোর্খা ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট করা হয়েছে অংশুমান সাহাকে। এছাড়াও বিভিন্ন জেলায় একাধিক রদবদল হয়েছে।