
দেশের পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তায় বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫ সালের যে তালিকা প্রকাশ করেছে, তাতেই পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়েছেন। এই সাফল্যের জন্য পর্যটনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন,ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি-বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জন্য এটি গর্বের মুহূর্ত।রাজ্যের পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য পশ্চিমবঙ্গ বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে পাহাড়, হিমালয়ের লোকে থাকা শৈলশহর দার্জিলিংয়ের সৌন্দর্য। অন্যদিকে, সুন্দরবনের গভীর অরণ্যের পাশাপাশি আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের দিঘার বিস্তীর্ণ সমুদ্রসৈকত। এই তিন জায়গাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। রাজ্যে সরকারে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনে আরও জোর দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানো কেবল হোটেল নয়, হোম স্টে ব্যবসাও শুরু হয়েছে পাহাড়ে। পর্যটকদের থাকার সুবিধার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আর্থিক ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে খবর। হোম স্টে-র উপর আরও জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাসিন্দারা বিভিন্ন জায়গায় ঘোরার দিকে জোর দিচ্ছেন , বিদেশি পর্যটকরাও পশ্চিমবঙ্গে আসছে বেশি সংখ্যায়।






