গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata রবির পর তাপমাত্রা বৃদ্ধি, আপাতত রাজ্যে শীতের আমেজ

    রবির পর তাপমাত্রা বৃদ্ধি, আপাতত রাজ্যে শীতের আমেজ

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শীতের আমেজ অব্যাহত। শুক্রেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই।
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে অবাধে শীতল হাওয়া প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরে কোনও সিস্টেম না থাকায় উত্তুরে হাওয়া ঢোকায় বাধা তৈরি হচ্ছে না। সকালের দিকে অধিকাংশ জেলাতেই দেখা যাচ্ছে সামান্য কুয়াশা। উপকূলের জেলা ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে দৃশ্যমানতা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় উষ্ণ পূবালি হাওয়া বইতে পারে। আর এর জন্য রবি থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে একাধিক জেলায়। উত্তরবঙ্গ আপাতত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
    আগামী ছয় থেকে সাত দিন শীতের আমেজ থাকবে। তাপমাত্রার বড় কোনও বদলের সম্ভাবনা নেই।