
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।শুক্রবারই কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায়।
কলকাতায় ঝড়ে গতি থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর ফলে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার এবং রবিবার বৃষ্টি কিছুটা কমবে। আবার আগামী সপ্তাহের শুরু থেকেই ঝড় বষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে, রবিবার থেকে উত্তের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।





