
সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে প্রান্তিক মানুষের কাছে আরও বেশি করে যেতে হবে। সিপিএমের রাজ্য সম্মেলনে একথাই বলেছেন, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, পার্টিতে মহিলা, যুব সামাজিক বিন্যাসের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে।
কিন্তু তা আশানুরূপ নয়। তা আরও বাড়াতে হবে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ সমর্থন করেছিলেন। ১০০ দিনের কাজ নিয়ে নাটক হচ্ছে। গরিব মানুষের সেই টাকা আদায় করবে বামপন্থীরা। পাশাপাশি রাজ্যে বেড়ে চলা ড্রপ আউট সম্মেলনে প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছে বলে জানান সিপিএম’র রাজ্য সম্পাদক। মহম্মদ সেলিম বলেছেন, আগে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ড্রপ আউট বেশি থাকতো। আর এখন ড্রপ আউট সব থেকে বেশি এরাজ্যে। গরীব মানুষ স্কুল থেকে দুরে চলে যাচ্ছে।
তাদের নাম বাদ যাচ্ছে আবাসের টাকা থেকে এদের নিয়ে বামপন্থীরা আবার লড়াই করবে। সেলিম বলেছেন, কোটি কোটি টাকা ব্যবহার করে বামপন্থীদের রাজ্যে শূন্য করা হয়েছে। ২০১৬ থেকে ২০২১ মানুষের রায়কে পাল্টানো হয়েছে টাকা দিয়ে।
