গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, ফল ৪ মে

    পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, ফল ৪ মে

    0
    22
    ছবি সৌজন্যে :ফেসবুক

    চূড়ান্ত ভোটার তালিকা বেরলেও এখনও ৬০ লাখ ভোটার বিবেচনাধীন। তারমধ্যেই পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    পশ্চিমবঙ্গের মোট ২৯৪ বিধানসভা আসনের মধ্যে ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফা এবং ২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ফল ঘোষণা হবে ৪ মে। ২০২১-এ ৮ দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। এবার ২ দফায় ভোটগ্রহণ। কেন ভোটের দফা কমানো হয়েছে, সেই প্রশ্নে জ্ঞানেশ কুমার জানিয়েছেন পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জ্ঞানেশ কুমার আরও বলেছেন আগেরবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বাংলায় যে সব সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের ভোটের প্রক্রিয়ার বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।