দক্ষিণবঙ্গে সিভিয়ার হিটওয়েভ

0
223
Heat wave warning in eight southern districts
Heat wave warning in eight southern districts

সিভিয়ার হিটওয়েভে জ্বলছে দক্ষিণবঙ্গ। রাজ্যের বহু জায়গার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, যা রাজস্থানের জয়সলমীরের থেকে বেশি।

যা রীতিমতো আতঙ্ক ধরাচ্ছে রাজ্যবাসীকে। এদিকে ইতিমধ্যে হিটস্ট্রোকে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। সেখানে দিনের তাপমাত্রা রয়েছে প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে, মরুরাজ্য রাজস্থানের জয়সলমেরে দিনের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পাশপাশি তাপমাত্রা বাড়ার সঙ্গে হিট স্ট্রোক,  পেটে সংক্রমণ, ডায়েরিয়ার ভয়ও দেখা দিয়েছে। প্রবল গরম থেকে বাঁচতে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। জানা গিয়েছে, আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের অন্যান্য জেলায়ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপপ্রবাহের মাঝে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ১০টি জেলা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।