গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata নিম্নচাপ : দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি

    নিম্নচাপ : দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি

    0
    187
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আলিপুর আবহাওয়া দফতর। আকাশ বেশির ভাগ সময় আংশিক মেঘলা থাকবে।
    সপ্তাহের শুরু থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ জুড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গেও আগামী সপ্তাহ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
    শুক্রবার রাত থেকে শহরে হালকা বৃষ্টি শুরু হয়ে গরম থেকে সাময়িক মুক্তি দিয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামীদিনগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।