গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দক্ষিণে ঝড়-বৃষ্টি, উত্তরে অতি বৃষ্টির সম্ভাবনা, ব্রাত্য তিলোত্তমা 

    দক্ষিণে ঝড়-বৃষ্টি, উত্তরে অতি বৃষ্টির সম্ভাবনা, ব্রাত্য তিলোত্তমা 

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সকালে চড়া রোদ, বৃষ্টির দেখা নেই, এমনই হাঁসফাঁস দশা তিলোত্তমার। আর এমনই অবস্থা জারি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
    কলকাতায় আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মাঝেমধ্যে দু’-এক জায়গায় অতি সামান্য কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে তাতে গরম কমবে না। কলকাতায় আশা না-থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা ভিজতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গে।  আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছ, উত্তরবঙ্গে কার্যত প্রাক-বর্ষার মেঘ ভিড় করেছে । যার জেরে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । অন্যদিকে, দক্ষিণবঙ্গ জুড়ে গরম আর অস্বস্তির পারদ চরমে উঠেছে। তবে,  এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ বেশ কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
    এদিকে, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।