বাড়ছে তাপমাত্রা, শীত বিদায়ে আরও কিছুদিন 

0
73
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
রাতের দিকে গায়ে কম্বল বা শীতবস্ত্র দিতে হলেও সকাল হলেই তা গায়ে রাখা দায়। শীত যে বিদায়ের পথে, তা টের পাওয়া যাচ্ছে। তবে ঠিক কবে বিদায় নেবে শীত, তার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গের চড়তে শুরু করেছে পারদ। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও তা কমে যাবে। তবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে জারি থাকবে কুয়াশার দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে, আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রির ঘরে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই। তবে শীত এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না।
মোটের ওপর এখনও বেশ কিছুদিন সন্ধ্যের পর গায়ে সোয়েটার চাপাতে হবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।