ফের কলকাতার পারদ ১৪-র ঘরে

0
97
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আবারও কলকাতার পারদ নামল ১৪-র ঘরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ জানুয়ারি ১৪-র ঘরে ছিল কলকাতার তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও শীতের আমেজ রয়েছে। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা ঠান্ডা হাওয়ার পথ আটকে রেখেছিল। সেই ঝঞ্ঝাগুলো সরে যেতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে।

উত্তুরে হাওয়ার গতি বাধাহীন হওয়ায় রাজ্যের পশ্চিমের জেলাগুলোয় ফের পুরোদস্তুর শীতের আমেজ রয়েছে।