দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তরেও

0
177
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এবারও পুজোয় কাঁটা হতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বিপদ উত্তরবঙ্গে।
সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত হতে পারে।ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে। বইবে দমকা বাতাসও।
ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবারের পুজোয় খলনায়ক হয়ে উঠেছে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত। সেই কারণেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। সিকিম, ভুটানের নদীগুলিতে বাড়ছে জলস্তর।