
কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা বাতাস।
এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসমের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে। বাংলায় বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরও কমবে বৃষ্টির সম্ভাবনা।








