গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

    ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

    0
    270
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে ভ্যাপসা গরম বজায় থাকলেও, চলতি সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহের শুরুর দিকেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের ওপর ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা।
    তার জেরেই বৃষ্টি হবে। কলকাতায় বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেলার দিকে রোদের তেজ বাড়বে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির আভাস না মিললেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। বৃষ্টির পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় ঝড়ও হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
    তবে কালবৈশাখীর কোনও সম্ভাবনার কথা বলেনি হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।