শীতের বিদায় বেলায় বৃষ্টি, কুয়াশার দাপট

0
137
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
ফেব্রুয়ারির প্রথম দিন শহরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টি দিয়ে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দেখা দিয়েছে বৃষ্টি সঙ্গী কুয়াশাও।
জেলায় কোথাও কোথাও দৃশ্যমান্যতা ৫০ মিটারেরও নীচে নেমে যায়। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে।
আগামী সপ্তাহের দিকে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী কুয়াশার দাপট দেখা যাবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।