গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National খনিজ সম্পদ নষ্ট পশ্চিমবঙ্গর, বন্ধ কলকাতা স্টক এক্সচেঞ্জ

    খনিজ সম্পদ নষ্ট পশ্চিমবঙ্গর, বন্ধ কলকাতা স্টক এক্সচেঞ্জ

    0
    121
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও ইভিতে ব্যবহৃত রেয়ার আর্থ এলিমেন্টস-এর এক বিশাল ভাণ্ডার পেয়েছে  জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
    লিখিত উত্তরে তিনি জানিয়েছেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মোট পরিমাণ – ৬.৭ লাখ মেট্রিক টন যার আনুমানিক মূল্য কোটির বেশি। কিন্তু আশ্চর্যজনকভাবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও পর্যন্ত কালাপাথর-রঘুদীহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করেনি। ফলে বন্ধ হয়ে আছে গোটা নিলাম প্রক্রিয়া। অন্যদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্স পোস্টে বলেছেন, তৃণমূলকে জাতীয় স্বার্থকে নষ্ট করছে! পশ্চিমবঙ্গ সোনার খনির উপর বসে আছে, অথচ পশ্চিমবঙ্গের তৃণমূলকে সরকার কিছুই করছে না।
    এদিকে, নিয়ম লঙ্ঘন করার জন্য অবশেষে যাত্রা শেষ হয়েছে কলকাতা স্টক এক্সচেঞ্জের।
    রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের করা লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরি। লিখিত উত্তরে তিনি জানিয়েছেনএশিয়ার অন্যতম প্রাচীন এই শেয়ারবাজার, যা একসময় বঙ্গের আর্থিক নেতৃত্বের প্রতীক ছিল, তা আজ শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। ২০১৫ সালে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সেবি কার্যক্রম স্থগিত করার পর থেকেই কার্যত অচল ছিল এই প্রতিষ্ঠান।