গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports অবনমন থেকে উঠে এলো ওয়েস্ট হাম

    অবনমন থেকে উঠে এলো ওয়েস্ট হাম

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লন্ডন স্টেডিয়া উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়ে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দলটি।

    এই ফলের কারণে অবনমন অঞ্চলে নেমে গেছে টটেনহাম হটস্পার।ম্যাচের প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া ছিল ওয়েস্ট হ্যামের আক্রমণভাগ।তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে আসা ক্রসে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন কনস্টান্টিনোস মাভরোপানোস।দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টাটি ক্যাস্তেলানোস। মাত্র দু’ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি।এরপর ম্যাচের শেষদিকে আবারও গোল করেন মাভরোপানোস,নিশ্চিত করেন বড় জয়।কোচ নুনো এস্পিরিতো সান্তোর অধীনে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট হাম।জানুয়ারিতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পর টানা ১০ ম্যাচে জয়হীন ছিল তারা এবং নিরাপদ অঞ্চল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে ছিল।তবে এরপর ১১ ম্যাচে ৫টি জয় তুলে নিয়ে পরিস্থিতি বদলে ফেলেছে দলটি। অন্যদিকে টটেনহামের বাজে পারফরম্যান্স তাদের অবনমন অঞ্চলে ঠেলে দিয়েছে।

    অন্যদিকে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবারও হোঁচট খেল উলভারহ্যাম্পটন। তাদের অবনমন এখন প্রায় নিশ্চিত, আগামী সপ্তাহেই লিডস ইউনাইটেডের বিপক্ষে হারলেই আনুষ্ঠানিকভাবে রেলিগেশন নিশ্চিত হয়ে যেতে পারে।