গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports স্পট ফিক্সিংয়ে মুক্ত ব্রাজিলের পাকেতা

    স্পট ফিক্সিংয়ে মুক্ত ব্রাজিলের পাকেতা

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ,এফএ-র করা অনিয়মের অভিযোগ থেকে খালাস পেয়েছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা।দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি।

    ওয়েস্টহ্যাম ইউনাইটেড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।প্রায় দু’ বছর আগে এই তদন্ত শুরু করেছিল এফএ,যা গত বছরের মে মাসে আনুষ্ঠানিক অভিযোগে রূপ নেয়।২৭ বছর বয়সী মিডফিল্ডারকে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখিয়ে বেটিং মার্কেটে প্রভাব ফেলানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।চারটি ম্যাচ,২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে এবং ২০২৩ সালে অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচগুলোর ঘটনাকে কেন্দ্র করে প্যাকেতার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়।তবে একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন শুনানি শেষে অভিযোগগুলোকে অপ্রমাণিত ঘোষণা করে তাকে অভিযোগমুক্ত করে।যদিও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে এফএ রুল এফ৩ ভঙ্গের কারণে প্যাকেতার বিরুদ্ধে আনা আরও দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

    এই দুটি অভিযোগের জন্য শাস্তির বিষয়টি শিগগিরই নির্ধারণ করবে কমিশন। এ বিষয়ে লুকাস পাকেতা বলেছেন, এই তদন্ত শুরুর প্রথম দিন থেকেই তিনি তাঁর নির্দোষিতা বজায় রেখেছেন।