
আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। বাকি ছিল হোয়াইটওয়াশ। এবার সেটাও করে দেখাল টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে লিটন দাসের দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে জাকের আলির ৭২ রানের সুবাদে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯০ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।ইনিংসের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন।টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই তাসকিন পেয়েছেন কিংয়ের উইকেট।পরের ওভারে মেহেদী এসেই দিয়েছেন ধাক্কা।এক অঙ্কের স্কোর করে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জাস্টিন গ্রিভস ড্রেসিংরুমের পথ ধরেন। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ এরপর পাল্টা আক্রমণ করে বাংলাদেশের ওপর।ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব দিয়েছেন ১৪ রান।
তৃতীয় উইকেটে চার্লস ও পুরানের জুটি যখন ভয়ংকর হতে থাকে,তখন স্পিড ব্রেকার হিসেবে কাজ করেন মেহেদী।ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পুরানকে অসাধারণ এক বোলিংয়ে বোল্ড করেন মেহেদী। পুরান করেন ১০ বলে ১৫ রান। পাওয়ার প্লে মানে প্রথম ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৩ উইকেটে ৪৫ রানে।








