!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Sports জিম্বাবুয়ের পর ভারতে আটকে ওয়েস্ট ইন্ডিজ

    জিম্বাবুয়ের পর ভারতে আটকে ওয়েস্ট ইন্ডিজ

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে মধ্যপ্রাচ্যজুুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়েছে।

    দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ। এতে জিম্বাবুয়ের পর ভারতে আটকা পড়েছে হেটমায়ার-হোপরা। কলকাতাতেই আটকে গোটা দল। রিপোর্টে বলা হয়েছে,বর্তমান সংঘাতের কারণে ভারতে আটকা পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিকান্দার রাজার দল।এরপর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও, এখনই দেশে ফেরা হয়নি জিম্বাবুয়ের ক্রিকেটারদের।তাদেরকে দিল্লিতে বিশেষ ব্যবস্থায় রেখে দেওয়া হয়েছে। এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ খেলে বিদায় নেওয়া পাকিস্তান একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে ফিরেছে। এরপর থেকে নিরাপত্তা আশঙ্কায় এ অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে বিমান চলাচল ব্যাহত করছে, যার ফলে বেশ কয়েকটি এয়ারলাইনস ফ্লাইট বাতিল করতে বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

    এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণ সহজতর করতে আপদকালীন পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছে আইসিসি। তারা মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সকল অংশীজনদের ভ্রমণ, লজিস্টিকস এবং সুস্থতা নিশ্চিত করতে ব্যাপক আপদকালীন পরিকল্পনা সক্রিয় করেছে।