পশ্চিমি ঝঞ্ঝা, ঝড়বৃষ্টি বাড়বে, শিলাবৃষ্টিও

0
65
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের জোরালো হচ্ছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। তার জেরে ভারতের এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ফলে দেশের এই অংশে তাপমাত্রার পারদপতন হবে বলে জানিয়েছে মৌসম ভবন। 
মৌসম ভবন জানিয়েছে, ১ এপ্রিল থেকেই এই পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। ৩ এপ্রিলের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে আরও জোরালো হতে পারে। ফলে ৩ এবং ৪ এপ্রিল থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা দেশের মধ্যাঞ্চলেও। ৬ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। তবে ৩ এপ্রিল পর্যন্ত শিলাবৃষ্টি চলতে পারে। এই সময়ে তাপমাত্রার পারদ নামবে। এপ্রিলের শুরুতেও দেশের অনেকাংশে এখনও তাপমাত্রা সে ভাবে বাড়েনি। তার মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার কারণে দেশের বেশির ভাগ প্রান্তেই ঝড়বৃষ্টি চলছে।