
বলিউডে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কিছুদিন ধরে নানা আলোচনা চলছিল। তবে সব গুজব সরিয়ে রেখে, এক আবেগঘন মুহূর্তে স্ত্রীকে সম্মান জানিয়ে আবারও সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করেছেন অভিষেক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে অভিষেক বচ্চন তার অভিনয় ক্যারিয়ারের প্রথম সেরা অভিনেতা পুরস্কার অর্জন করেছেন। আর সেই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাকে।পুরস্কার হাতে নিয়ে অভিষেক বলেছেন,গত ২৫ বছর ধরে এই পুরস্কারের স্বপ্ন দেখেছেন। আজ তা বাস্তবে পরিণত হলো। তাঁর চেয়েও বেশি খুশি তাঁর পরিবার। এই সম্মান উৎসর্গ করছেন ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তাঁদের ত্যাগ, ভালোবাসা আর সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না।অভিষেক বচ্চন আরও যোগ করেন,আশা করেন,এই পুরস্কারের মধ্য দিয়ে তাঁরা নিজেদের আত্মত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তাঁরা না থাকলে তিনি আজ এখানে দাঁড়াতে পারতেন না।উল্লেখ্য পরিচালক সুজিত সরকারের পরিচালনায় ,আই ওয়ান্ট টু টক ছবিতে অভিনয়ের জন্যই অভিষেক পেয়েছেন এই পুরস্কার।ছবিটিতে এক অসুস্থ বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক পুনরুদ্ধারের গল্পকে দারুণভাবে তুলে ধরেছেন তিনি। তার সংবেদনশীল অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
অভিষেক বলেছেন,যারা তাঁকে ২৫ বছর ধরে সুযোগ দিয়েছেন, তাঁর ওপর বিশ্বাস রেখেছেন সব পরিচালক ও প্রযোজকদের প্রতিও কৃতজ্ঞতা। এই সম্মান তাঁদেরও।









