গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National আমেদাবাদ বিমান দুর্ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট এএআইবি-র 

    আমেদাবাদ বিমান দুর্ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট এএআইবি-র 

    0
    247
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়েছে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা পড়েছে তদন্তের রিপোর্ট। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে যে তথ্য হাতে আসে, তার উপর নির্ভর করেই ওই রিপোর্ট তৈরি করা হয়েছে।
    চলতি সপ্তাহের শেষ দিকেই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের ওই প্রাথমিক রিপোর্টটি প্রকাশ করা হবে বলে দিল্লি সূত্রে খবর। প্রাথমিক রিপোর্টে ঠিক কী আছে, এখনও পর্যন্ত তা খোলসা হয়নি। তবে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বিমান পরিবহণ বিশেষজ্ঞদের সহযোগিতায় তদন্তের রিপোর্টটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে অত্যাধুনিক ক্র্যাশ এনালাইসিস টেকনোলজির -র সাহায্য়ও নিয়েছেন বিশেষজ্ঞরা। এএআইবি -র তরফে এর আগে জানানো হয়, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সফল ভাবেই ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয় এবং সেখান থেকে তথ্যও সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই করতে গোল্ডেন চেসিস ব্যাক আপের সাহায্য় নেন বিশেষজ্ঞরা।
    ১২ জুন আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ড পরই সেটি ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর। বিমানে মোট ২৪২ জন সওয়ার ছিলেন, একজন বাদে সকলেই প্রাণ হারান।