গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk দীপিকার কানে কী বললেন ঐশ্বরিয়া? 

    দীপিকার কানে কী বললেন ঐশ্বরিয়া? 

    0
    186
    What did Aishwarya say in Deepikas ear
    What did Aishwarya say in Deepikas ear

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল তারার হাট।বলিউডের বহু তারকার পাশাপাশি তাতে যোগ দেন অনেক বিদেশি তারকাও।

    বিয়ের সব আনুষ্ঠানিকতা এখনও শেষ হয়নি। তবে এই বিয়ের অনুষ্ঠানে তারকাদের আচরণে স্পষ্ট হয়েছে বেশ কিছু বিষয়।প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক খারাপ বলে জোর গুঞ্জন উঠেছে আবারও,যা নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা।এর মাঝে ঐশ্বরিয়ার সঙ্গে অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের জড়ানো মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।গ্যান্ড ওয়েডিং আসর থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখেই জড়িয়ে ধরছেন ঐশ্বরিয়া। জড়িয়ে থেকেই দীপিকার কানে কিছু বলেছেন ঐশ্বরিয়া? প্রশ্ন নেটিজেনদের।অনেকে আবার নানা মন্তব্যও করছেন।কেউ বলছেন,দীপিকার হবু মাতৃত্ব নিয়েই বুঝি পরামর্শ দিয়েছেন আরাধ্যর মা,ঐশ্বরিয়া। আর দুই অভিনেত্রীর আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন হৃত্বিক রোশন। ঐশ্বরিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি।শুধু দীপিকাই নয় বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গেও আবেগঘন মুহূর্তে ধরা পড়েছেন ঐশ্বরিয়া।উল্লেখ্য,বিয়ের আয়োজনের শুরু থেকেই আসর মাতিয়ে রাখেন নতুন বাবা হতে যাওয়া রণবীর সিং। মঞ্চে উঠে নেচে-গেয়ে উল্লাস করেন তিনি।আর, দীপিকা লাল টুকটুকে সাজে একাই হাজির হন বিয়ের আসরে। কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, সাবেকি সাজেই ধরা দেন ক্যামেরায়। তবে এবার আর নাচ করতে দেখা যায়নি দীপিকাকে। অন্যদিকে আম্বানিদের বিয়েতে দু’ ভাগে বিয়ের আসরে হাজির হয় বচ্চন পরিবার। মেয়েকে নিয়ে একাই আসেন ঐশ্বরিয়া। এর আগে পুরো বচ্চন পরিবার হাজির হয় আম্বানিদের লালগালিচায়। যদিও বিয়ের আসরে অভিষেক বচ্চনের পাশেই বসেছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্য।