শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ তপনের 

0
215
speaker biman banerjee
speaker biman banerjee
বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বাক বিতণ্ডার পর হেয়ার স্ট্রিট থানায় খুনের হুমকির অভিযোগ দায়ের করেছেন পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি উল্লেখ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবারের ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বিধানসভায় বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলেছেন।
স্পিকারের বক্তব্য মেনে নিলেও খুনের হুমকির অভিযোগ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বুধবার পুরনো একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে কার্যত তাঁর দিকে তেড়ে গিয়েছিলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এরপরেই বিরোধী দলনেতার সঙ্গে কার্যত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তপন চট্টোপাধ্যায়। এরপরেই দুপক্ষ শারীরিক নিগ্রহের অভিযোগ করেন স্পিকারের কাছে। পাশাপাশি হেয়ারস্ট্রিট থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দুই পক্ষেরই অভিযোগ পেয়েছেন। মার্শালের সঙ্গে কথাও বলেছেন। দুই পক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছেন স্পিকার। পাশাপাশি বুধবার শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে অভিযোগ করেছিলেন। সেই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভায় কারও নিরাপত্তার অভাব বোধ করার কোনও কারণ নেই।