
হুমায়ুন কবিরের নতুন দলের পিছনে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত রয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, হুমায়ুন কবিরকে কেউ কোনওদিন ধরে রাখতে পারেনি । পশ্চিমবঙ্গে যত দল সব করা হয়ে গিয়েছে তাই নতুন দল করার দরকার। এটা শুধু ওঁনার ইচ্ছা নয় তৃণমূলও চাইত। এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে দিকে যাচ্ছে ‘২৬ এর নির্বাচনে যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। আইএসএস বা নতুন কোন দলের যে কথা উঠছে ১০০ টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে নতুন দল হবে মুসলিমদের, তারা দাবি করবে উপমুখ্যমন্ত্রী চাই তাদের। পরের বার বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে সাপোর্ট করবে। যোজনা বদ্ধ ভাবে এগোচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে।
দিলীপ ঘোষ বলেছেন, বাংলা দ্বিতীয় বাংলাদেশ হয়ে গেছে। বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরে এগিয়ে দ্বিতীয় বাংলাদেশ করার দিকেই এগোচ্ছে। দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে রাজ্যে।
