গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর-এ বৈধ নাম বাদে কমিশনে বিক্ষোভ : কুণাল 

    এসআইআর-এ বৈধ নাম বাদে কমিশনে বিক্ষোভ : কুণাল 

    0
    80
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআরের নামে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এক লক্ষ কর্মী নিয়ে গিয়ে বিক্ষোভ-ঘেরাও করা হবে। সাংবাদিক বৈঠক করে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
    একইসঙ্গে বিজেপির উদ্দেশে কুণালের কটাক্ষ, এসআইআরকে কেন্দ্র করে ওরা প্ররোচনা ছড়াতে চাইবে। তবে, পশ্চিমবঙ্গের মানুষকে বলবেন, প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কোনওভাবেই হিংসাকে সমর্থন করে না। দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেছেন, মঙ্গলবার থেকে বাংলা-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। তার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা থেকে কুণালের পাল্টা বার্তা— “স্বচ্ছ, নির্ভুল ভোটার তালিকার দাবিটা প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
    ফলে কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু একজনও প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে প্রতিবাদ হবেই।