
গণতন্ত্রের জন্য তিনি গুলি খেয়েছেন।পেনসিলভেনিয়ার সেই ঘটনার পর প্রথম সভায় গিয়ে এমনটাই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শনিবার পেনসিলভেনিয়ার সভায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হন হামলাকারী যুবক। গুলি ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় আবার সভা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের সভাটি ছিল মিশিগানে।মিশিগানের সভা থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি অগণতান্ত্রিক নন, চরমপন্থীও নন। গত সপ্তাহে গণতন্ত্রের জন্যই তিনি একটি গুলি খেয়েছেন।পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে খোঁচা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটেরা জানেন না, তাঁরা কাকে আগামী নির্বাচনের জন্য প্রার্থী করেছেন। তাঁকে ভোট দিয়েই প্রার্থিপদে নিয়ে আসা হয়েছিল। এবার ওরাই তাঁকে সরিয়ে দিতে চান। এটাই আসল গণতন্ত্র।
