টাইটান ধ্বংসের ঠিক আগে কী ঘটেছিল?

0
108
ছবি : সংগৃহীত

পর্যটকবাহী ডুবোযান টাইটান ধ্বংসের ঠিক আগের মুহূর্তের ভয়ঙ্কর অডিও প্রকাশ করেছে আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, এনওএএ।

ছোট্ট ডুবোযোনটি বিপর্যয়কর অন্তর্মুখীচাপে বিস্ফোরিত হয়ে তলিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পাঁচ আরোহীর সবারই মৃত্যু হয়।উল্লেখ্য,টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা।সম্প্রতি ডিফেন্স ভিজুয়াল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সার্ভিসের মাধ্যমে প্রকাশিত ২০ সেকেন্ডের অডিও ক্লিপে একটি স্ট্যাটিক শব্দ, একটি প্রকট বিস্ফোরণ এবং তারপর এক ধরনের ভুতুড়ে, ব্ল্যাংক শব্দ শোনা যায়। যা ধারণা করা হচ্ছে, সেই দুর্ভাগ্যজনক ডুবোযানটির শেষ শব্দ। কর্মকর্তারা জানিয়েছেন, সেই প্রকট শব্দটি ছিল সাবমার্সিবলের ধ্বংসের আওয়াজ। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, এই অডিওটি একটি স্থির প্যাসিভ অ্যাকুস্টিক রেকর্ডারে ধরা পড়ে।সেটি ডুবোযানটি ধ্বংসের স্থান থেকে প্রায় ৯০০ মাইল দূরে ছিল। আমেরিকার কোস্ট গার্ড জানিয়েছে,এই ক্লিপটি টাইটান সাবমার্সিবল যানটির ইনপ্লোশনের বা বিস্ফোরণ সম্ভাব্য অ্যাকুস্টিক প্রমাণ। উল্লেখ্য, ২০২৩ সালের টাইটান ধ্বংসে পাঁচজনের মৃত্যু হয়।

তাদের মধ্যে ছিলেন বিখ্যাত ব্রিটিশ অ্যাডভেঞ্চারার হ্যামিশ হার্ডিং, বাবা-ছেলে শাহজাদা এবং সুলেমান দাউদ, ফরাসি নাগরিক পল-হেনরি নারজিওলে এবং স্টকটন রাশ, যিনি ওশানগেট এক্সপেডিশনের সিইও ছিলেন।