গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ৮০ জঙ্গি নিকেশের দাবি ভারতের

    ৮০ জঙ্গি নিকেশের দাবি ভারতের

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ধ্বংস জঙ্গিদের ৯ টি ঘাঁটি। সেখানেই ৮০ জঙ্গিকে নিকেশ করার দাবি জানিয়েছে ভারতীয় সেনা। বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকের পরে এই প্রথম পাক জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান ভারতের।

    সেনার তরফে জানানো হয়েছে, সামরিক অভিযান হয়েছে খুব মেপে এবং গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ধ্বংস করা হয়েছে জঙ্গিদের ঘাঁটি। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের দাবি, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজাবুল মুজিহিদ্দিন এর ঘাঁটিতে নিখুঁত আক্রমণ হয়েছে।

    ওই দুই ঘাঁটিতে ২৫-৩০ জন জঙ্গি ছিল। সেনাবাহিনীর দাবি, যে ৮০ জন জঙ্গি খতম হয়েছে তারা সকলেই, জইশ, লম্বক, হিজাবুলের সদস্য ছিল।