এবার কী ওয়ান নেশন, ওয়ার হাজব্যান্ড প্রকল্প: ভগবন্ত মান

0
98
ছবি সৌজন্যে : এক্স
অপারেশন সিঁদুর নিয়ে পাঞ্জাবের আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিতর্কিত মন্তব্য, এটি বিজেপির ওয়ান নেশন, ওয়ান হাজব্যান্ড প্রকল্প। শুধু তাই নয়, সিঁদুরকে বিজেপি রসিকতার পর্যায়ে নামিয়ে এনেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মন্তব্য, অপারেশন সিঁদুরের নামে ভোট চাইছে বিজেপি। এখন কী মোদীর নামে সিঁদুর পরবেন। এটা ওয়ান নেশন, ওয়ান হাজব্যান্ড প্রকল্প। ১৯ জুন লুধিয়ানায় উপনির্বাচন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওই বেফাঁস মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বেফাঁস মন্তব্যের জন্য মানের ক্ষমা চাওয়ার দাবিতে বিজেপির তরফে সুর চড়ানো হয়েছে। বাইট: ভগবন্ত মান, মুখ্যমন্ত্রী, পাঞ্জাব