
শরীর ঠাণ্ডা রাখতে ও নিজেকে হাইড্রেটেড রাখতে ডাবের জল একটি দারুণ প্রাকৃতিক উপায়। স্বাদে মিষ্টি, ঠাণ্ডা ও হালকা ডাবের জল খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুবই কম।
শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই পানীয়টি। পুষ্টিবিদদের মতে, ডাবের জল খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে।এই সময় ডাবের জল পান করলে শরীরের অনেক উপকার হয় এবং পুষ্টি শোষণও ভালোভাবে হয়। ডাবের জলেতে রয়েছে সোডিয়াম,পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও নানা ধরনের ইলেকট্রোলাইট, যা শরীরের ফ্লুইড ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে।এতে ক্যালরি ও কার্বোহাইড্রেট কম থাকায় এটি একটি হালকা এবং স্বাস্থ্যকর পানীয়। খালি পেটে ডাবের জল খেলে শরীর দ্রুত ঠান্ডা হয় ও গরমে আরাম পাওয়া যায়। প্রচণ্ড রোদে ক্লান্ত শরীরে এটি এনে দেয় স্বস্তি। সেইসঙ্গে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে,পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও সোডিয়াম শরীরের জলের ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে। এতে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে।ডাবের জলেতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কিডনির কার্যকারিতা উন্নত করে। খালি পেটে ম্যাগনেশিয়াম গ্রহণ শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে।ওজন কমাতে সাহায্য করে,ডাবের জল ট্রাইগ্লিসারাইড ভেঙে শক্তিতে রূপান্তর করে, ফলে চর্বি জমা হয় না।
এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।এছাড়া,খাবার হজমে সাহায্য করার পাশাপাশি এটি মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে, যা শরীরকে ফিট রাখতে সহায়ক।
