গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National খসড়া-চূড়ান্ত তালিকার মধ্যে ফারাক কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

    খসড়া-চূড়ান্ত তালিকার মধ্যে ফারাক কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নির্বাচন কমিশনকে বিহারে ভোটার তালিকার এসআইআর-এ চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩ দশমিক ৬৬ লক্ষ ভোটারের পূর্ণাঙ্গ বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    শুধু বাদ পড়াদেরই নয়, নতুন করে যুক্ত হওয়া ২১ লক্ষ ভোটারের বিবরণ জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের পর্যবেক্ষণ, চূড়ান্ত তালিকায় যে ভোটারদের যুক্ত করা হয়েছে, তারা সম্পূর্ণ নতুন ভোটার নাকি আগে বাদ পড়াদের মধ্যে তাদের ফের তালিকায় ফেরানো হয়েছে-এই নিয়ে বিভ্রান্তি রয়েছে।
    কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়েছেন, যুক্ত হওয়া বেশিরভাগ নামই নতুন ভোটারদের। আদালত জানিয়েছে, জনগণের আস্থা ও প্রক্রিয়া সঠিক রাখার জন্য এই সমস্ত বিবরণ প্রকাশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ অক্টোবর।