
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে ভিডিও সহকারে নরেন্দ্র মোদী লিখেছেন, কলকাতার আজকের মুড অন্যরকম ছিল।
শনিবারের তিলোত্তমা কলকাতার আতিথেয়তা, অভ্যর্থনা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভোটমুখী বঙ্গে পাঁচবছর পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাই ভোল্টেজ সভা করেছেন প্রধানমন্ত্রী।
আর সেখান থেকে একাধারে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী।






