দেশকে এক হওয়ার ডাক দেয় বন্দে মাতরম : প্রধানমন্ত্রী

0
102
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বন্দে মাতরম একতার প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। দিল্লিতে বন্দে মাতরম এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের সূচনা করে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরও বলেছেন, এই স্ত্রোত্র ভারতের পরিচয়ের প্রকাশ-যে ভারত শত আঘাত সহ্য করেও আরও দৃঢ়, আরও উজ্জ্বল হয়ে উঠেছে। বন্দে মাতরম এর মূল অনুভূতি হল ভারত। এক জাতি হিসাবে অতীতের প্রতিটি আঘাত সহ্য করা হয়েছে, এবং তাতেই দেশের অমরত্ব লুকিয়ে আছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর আরও সংযোজন, স্বাধীন ভারতের স্বপ্ন প্রথম উচ্চারিত হয়েছিল এই গানের মধ্যে দিয়েই।

আধুনিক ভারতের আত্মার প্রতীক হিসাবে এই গানকে স্মরণ করে প্রধানমন্ত্রী জানিয়েছে, এটি কেবল এক সর নয়, বরং ভারতের ভাবধারার আদর্শ।