
শরীরে আঘাতের চিহ্ন নেই। গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে নন্দীগ্রামের নার্স দীপালি জানার।
কল্যাণী এইমসের ময়নাতদন্তের রিপোর্ট এমনটাই জানা গিয়েছে। হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমে দীপালির ঝুলন্ত দেহ উদ্ধারের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। পরিবারের দাবি ছিল খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যুবতীর প্রেমিক এবং নার্সিংহোমের মালিককে। তবে বিষক্রিয়া অথবা অন্য কারণে মৃত্যু হয়েছে কিনা তা জানতে ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। বুধবার সিঙ্গুরের নার্সিংহোমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল দীপালির। তার দুদিন আগে তিনি নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ২৪ বছরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এরপরেই ময়নাতদন্ত নিয়ে টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত ১৬ অগাস্ট কল্যাণী এইমসে ময়নাতদন্ত হয় নার্সের।






