
দক্ষিণি তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। সকালে শুভ মুহূর্তে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বাকি রীতি পালন করবে। তবে বিয়ের আগের রাতে জমজমাট ছিল সংগীত অনুষ্ঠান। পুষ্পা টু ছবির গানের সঙ্গে রাশমিকা নাচ করে রীতিমতো চমকে দিয়েছেন হবু বরকে।বিয়েটি ছিল একান্ত ঘরোয়া আয়োজন। এই তারকা দম্পতির বিয়ের আসরে শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত ছিলেন।ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, যাতে কোনো ছবি ফাঁস না হয়। বিয়ের আগে পুল পার্টি, ওয়াটার ভলিবল ও বিরোশ প্রিমিয়ার লিগ নামে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এদিকে,উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রাজকীয় রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামী তারকারা উপস্থিত থাকবেন। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিজয়-রাশমিকা জানান,শিগগিরই তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এরপরই শুরু হয় বিরোশ জুটির বিয়ের কাউন্টডাউন। জানা গেছে,গায়েহলুদের অনুষ্ঠানের পর আয়োজিত সংগীত আসরে বিশেষ চমক দেন রাশমিকা। প্যান ইন্ডিয়া নায়িকা নিজের সুপারহিট সিনেমা পুষ্পা টু দ্য রুল-এর গান অঙ্গারোঁ-তে নেচে বিজয়কে চমক দেন।
হবু স্ত্রীর এই পরিবেশনায় বিজয় উচ্ছ্বাসে ভেসে যান।উপস্থিত অতিথিরা মুহূর্তটি উপভোগ করেছেন। খবর অনুযায়ী, সংগীত অনুষ্ঠানে রাশমিকাকে দেখে বিজয়ের মা আবেগাপ্লুত হয়ে পড়েন।পুরো অনুষ্ঠানই সম্পন্ন হয়েছে পারিবারিক, ঘনিষ্ঠ পরিবেশে।








